• খেলাধুলা

দিল্লি টেস্টে জাদেজার রেকর্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে এক উইকেট শিকার করেই মাইলফলক অর্জন করলেন জাদেজা। ভারতের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট শিকারের তালিকায় তিনি হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে দিলেন। 

ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় নাম রয়েছে অনিল কুম্বলের। ২০৪ ইনিংসে তিনি মোট ৪৭৬ উইকেট শিকার করেন। এরপর ৪৭৫ উইকেট শিকার করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নাম। তিনি ৩৭৭ উইকেট শিকার করেছেন। হরভজন সিং দেশের মাটিতে মোট ৩৭৬ আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন।

দিল্লি টেস্টে রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে ব্য়াট করার সুযোগ পাননি। বল হাতে ৩ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে তিনি একটি উইকেট তুলে নেন। 

আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা ব্য়াট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। সেই টেস্টে ব্যাট হাতে ১৭৬ বলে অপরাজিত থাকেন ১০৪ রানে। পাশাপাশি বল হাতে দ্বিতীয় ইনিংসে তিনি ১৩ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এই দুর্দান্ত পারফরম্য়ান্সের জন্য তাকে প্লেয়ার অব দ্য ম্য়াচের পুরস্কারও দেওয়া হয়।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo