• আন্তর্জাতিক

মিশরে ‘মর্মান্তিক দুর্ঘটনায়’ কাতারের ৩ কূটনীতিক নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মিশরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মী নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে মিশরে কাতার দূতাবাস।

‎দূতাবাস জানায়, মিশরের লোহিত সাগরের তীরবর্তী রিসোর্ট শহর শারম আল-শেখের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

‎রোববার এক বিবৃতিতে কূটনৈতিক মিশন জানিয়েছে, তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক অফিস আমিরি দিওয়ানে কাজ করতেন।

‎দূতাবাস ঘটনাটিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে কর্তব্য পালনের সময় তিনজন নিহত হয়েছেন। আহতদের এবং নিহতদের মৃতদেহ রোববার রাতে দোহায় ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়।

‎এর আগে, দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, কাতারি কূটনীতিকদের বহনকারী একটি গাড়ি শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার মোড়ে উল্টে যায়।

‎এই সপ্তাহের শুরুতে শারম আল-শেখে কাতার, তুরস্ক এবং মিশরের কর্মকর্তারা গাজা যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেয়ার কয়েকদিন পর এই দুর্ঘটনা ঘটল।

‎আলোচনার পর গাজায় যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরাইল এবং হামাসের মধ্যে চুক্তি হয়।

‎ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া এই চুক্তিটি চূড়ান্ত করতে মিশরে সোমবার একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo