ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে এই হামলার ঘটনা ঘটে।
বিবিসি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লিল্যান্ড শহরের স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা দেখতে সেখানে অনেক মানুষের ভিড় হয়েছিল। হামলাটি ঘটেছে লিল্যান্ডের প্রধান সড়কে। এই ঘটনায় আহত ১৬ জনের মধ্যে ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স জানিয়েছেন, খেলা শেষে আয়োজিত এক সমাবেশে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি এবং হামলাকারী জীবিত না মৃত, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন। লিল্যান্ডের মেয়র জন লি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)