ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে কেউ মারা যাননি।
শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১৭ জন পুরুষ ও ১০৭ জন নারী। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিউজ ডেস্কঃ দেশের জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি এবং মেডিকেল ক...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পা...
নিউজ ডেস্কঃ আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। প্রতি বছর এই...
নিউজ ডেস্কঃ হৃদরোগে মৃত্যুর এই ঝুঁকি কমাতে জনসচেতনতা বা...

মন্তব্য (০)