ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে এবং এটিকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।
ইসরাইল ও হামাস মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হওয়ার পর তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েক ঘন্টা পর ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমরা তাদের মধ্যকার আলোচনাকে সফল করতে এবং অঞ্চলটিকে শান্তিপূর্ণ রাখতে সহায়তা করব।’
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)