• আন্তর্জাতিক

‎যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

‎সংবাদ সংস্থা এএফপিকে মোহাম্মদ আল-মুগাইয়ির জানান, যুদ্ধবিরতি কাঠামোর প্রস্তাবিত চুক্তি ঘোষণার পর বেশ কয়েকটি ইসরায়েলি হামলার খবর খবর পাওয়া গেছে। বিশেষ করে উত্তর গাজার এলাকাগুলোতে। এছাড়া গাজা সিটির ওপর ধারাবাহিক বিমান হামলাও চালিয়েছে ইসরায়েল।

‎সংবাদ সংস্থা এএফপিকে আল-মুগাইয়ির বলেন, গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর চুক্তি ঘোষণার পর থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশেষ করে উত্তর গাজার এলাকাগুলোতে।

‎এর আগে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি-সংক্রান্ত চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের একমত হওয়ার ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্য (০)





image

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...

image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

  • company_logo