• খেলাধুলা

এবার ওয়ানডে অভিষেক সাইফ হাসানের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের জার্সিটা প্রথম গায়ে তুলেছিলেন সেই করোনাপূর্ব যুগে, ২০২০ সালে। সেই সাইফ হাসানের ওয়ানডে অভিষেক হচ্ছে এবার। প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের ফরম্যাটে মাঠে নামতে চলেছেন তিনি।

তবে এই সাইফ হাসান অবশ্য দুই মাস আগেও দলে ছিলেন না। নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দলে ফেরেন। এরপর আফগানিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপের দলে জায়গা পাওয়া। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে দুই ফিফটিতে দলে জায়গা পাকা করে নিয়েছিলেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজেও করেছেন দারুণ এক ফিফটি। তারই ফলশ্রুতিতে এবার ওয়ানডে দলেও ডাক পড়ল তার।

স্রেফ টি-টোয়েন্টির পারফর্ম্যান্স দিয়েই ওয়ানডে অভিষেক হচ্ছে তার, এমনটা বলার উপায় অবশ্য নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে বেশ আলো ছড়িয়েছেন সাইফ। লিজেন্ডস অফ রুপগঞ্জে তিনি খেলেছেন এবার। ৫৯৫ রান তুলেছেন ব্যাট হাতে, বল হাতে ১৫ উইকেট শিকার করেছেন। এমন পারফর্ম্যান্সের পর ওয়ানডে দলে সুযোগ পাওয়াকে আর যাই হোক শুধুই অন্য ফরম্যাটে পারফর্ম করার ফল বলে দেওয়া চলে না!

তবে তিনি ছাড়া দলে অভিষিক্ত নেই কেউ। মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে, দলে এসেছেন হাসান মাহমুদ। 

বাংলাদেশের একাদশ–
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভির ইসলাম।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo