• বিনোদন

ছোট প্যান্ট পরে ছবি শেয়ার, ট্রলের শিকার শবনম ফারিয়া

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখলেও ২০১৩ সালে 'অল টাইম দৌড়ের উপর' নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সেই থেকে একের পর এক দর্শকদের উপহার দিয়ে গেছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম। 

তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সম্প্রতি শ্রীলংকা ভ্রমণে গিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হন অভিনেত্রী। 

সামাজিক মাধ্যমে ফারিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ফারিয়া। এ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই ছবির কমেন্ট বক্সে শুরু হয়ে যায় নেটিজেনদের আলোচনা-সমালোচনার ঝড়। 

বিশেষ করে কালো টি-শার্ট ও ছোট প্যান্টে ধরা দেওয়ার কারণেই কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। ফারিম মিহা নামে এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন—এটাই আসল রূপ। দেশে থাকলে শুধু ভণ্ডামি। 

আরেক নেটিজেন লিখেছেন—আপা দেখি হাফ প্যান্ট পরে। দেবদাস নামে অন্য আরেক নেটিজেন লিখেছেন—এই হইছে এদের আসল পরিচয়। এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo