• আন্তর্জাতিক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর হঠাৎ পদত্যাগ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। সোমবার স্থানীয় সময় সকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার পর এ ঘোষণা দেন সেবাস্তিয়ান।

সেপ্টেম্বরের শুরুর দিকে ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান ফ্রাঁসোয়া বাইরুর সরকার। পরে সেবাস্তিয়ান লেকর্নুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর অর্থ দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন সেবাস্তিয়ান।

সেবাস্তিয়ান নিজের মন্ত্রিসভা গঠনের পর জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এর তীব্র সমালোচনা করে। এমনকি তারা ভোটের মাধ্যমে এটি বাতিলেরও হুমকি দেন। তাদের দাবি, সেবাস্তিয়ান ফ্রাঁসোয়া বাইরু সরকারের মন্ত্রিসভাকে অপরিবর্তিত রেখেছেন।

জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এখন আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। এমনকি কিছু দল প্রেসিডেন্ট ম্যাঁক্রোর পদত্যাগও চায়। যদিও ম্যাঁক্রো বলে আসছেন, ২০২৭ সালে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতি অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর ফলে যেকোনো প্রধানমন্ত্রীর পক্ষে বিল এবং বার্ষিক বাজেট পাসের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা কঠিন হয়ে পড়ছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও নিজের ঘনিষ্ঠ লেকর্নু ছিলেন ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি

 

মন্তব্য (০)





image

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...

image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

  • company_logo