• খেলাধুলা

আফগানদের বিপক্ষে কখনো যা করতে পারেনি, আজ তাই করতে চায় বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানকে দুবার হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ শারজায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করার অভিযানে নামবে জাকের আলীর দল। 

অন্যদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মোমেন্টাম ফিরে পেতে ধবলধোলাই এড়াতে মরিয়া আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কখনো হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। 

এশিয়া কাপসহ এবার বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচে হেরেছে রশিদ খানের দল। এতে মুখোমুখি লড়াইয়েও এগিয়ে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে ১৫ ম্যাচে বাংলাদেশের জয় এখন আটটি। 

সিরিজের প্রথম দুই ম্যাচেই রান তাড়ায় হারের শঙ্কা জাগিয়ে জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই আদর্শ ফিনিশারের ভূমিকায় চাপের মুখে দারুণ ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। 

বোলাররা তাদের কাজ ঠিকঠাক করলেও আজ ব্যাটিংয়ে উন্নতির তাড়া দিয়েছেন কোচ ফিল সিমন্স। টপ ও মিডল অর্ডারে সাইফ হাসান ছাড়া কেউই ধারাবাহিক নন।

কোচ অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর নড়বড়ে ফর্ম নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না। আগের ম্যাচে দুই ছক্কায় ২৫ বলে ৩৩ রানের ইনিংসে ছন্দে ফেরার আভাস দিয়েছেন জাকের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাত ইনিংস ও ৮৬ বল পর ছক্কার দেখা পাওয়া জাকের আজ আরও ভালো করবেন বলে বিশ্বাস সিমন্সের।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo