• খেলাধুলা

চলতি বছর আসছে আয়ারল্যান্ড, সূচি জানাল বিসিবি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা।

শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌছাবে আয়ারল্যান্ড। এরপর তারা চলে যাবে সিলেট। চায়ের শহরের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ই নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর, ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ।

এর আগে মাত্র একবার তারা টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল- ২০২৩ সালের এপ্রিল মাসে, ঢাকায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছিল।

টেস্ট সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলোর হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo