• বিনোদন

‎আঁখির গল্প এর প্রথম অতিথি কিংবদন্তী সৈয়দ আবদুল হাদী

  • বিনোদন

ছবিঃ সিএনআই

‎বিনোদন প্রতিবেদক: আজ থেকে আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের সেলিব্রিটি পডকাস্ট শো আঁখির গল্প এর দ্বিতীয় সিজন প্রচার শুরু হচ্ছে। রাত দশটায় উন্মুক্ত হবে এই শো এর প্রথম পর্ব। এই পর্বে অতিথি জীবন্ত কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী।
‎
‎এই শোটি নিয়ে আঁখি আলমগীর বলেন, 'প্রথম সিজনে আমি নিজের কথা বলেছি। দর্শকের ভালোবাসায় ধন্য হয়ে দ্বিতীয় সিজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এই সিজনে আমি এমন সব মানুষদের সাথে আড্ডা দিবো যারা আমাদের আইডল।'
‎
‎সৈয়দ আবদুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন একুশে পদক। অসংখ্য জনপ্রিয় গানে তিনি ষাট বছরের বেশী সময় ধরে আলোকিত করে রেখেছেন আমাদের গানের জগত।
‎আঁখির সাথে তাঁর গল্প দেখতে আইজ অন স্টুডিও চ্যানেলে সবাইকে চোখ রাখতে বলেছেন এই কিংবদন্তী শিল্পী।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo