• আন্তর্জাতিক

‎হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠছে: ইরানি স্পিকার

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি পার্লামেন্টের স্পিকার  মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হিজবুল্লাহ এখনো বেঁচে আছে এবং তারা ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে, যদিও  অমঙ্গলকাঙ্ক্ষীরা অন্য কিছু দেখাতে চায়।

‎বৃহস্পতিবার (২ অক্টোবর) লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‎গালিবাফ বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি একসময় বলেছিলেন, পূর্ববর্তী শাহ শাসন ছিল ইসরাইলি শাসন ও আমেরিকার হাতে নিয়ন্ত্রিত এক পুতুল সরকার। কিন্তু ইসলামী বিপ্লব সেই পরিস্থিতি বদলে দেয়।

‎তিনি বলেন, ‘হিজবুল্লাহ বেঁচে আছে এবং প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়েছে—এমনটা ভাবা ভুল। আজ ইসরাইল হিজবুল্লাহ ও লেবাননের প্রতিরোধ শক্তিকে ভয় পাচ্ছে। এসব আন্দোলনকে নিরস্ত্র করার প্রচেষ্টা ব্যর্থ হবে।’

‎তিনি আরও বলেন, ‘ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করে।’

‎ইরানি স্পিকার আরও বলেন, ‘আব্রাহাম চুক্তির মতো স্বাভাবিকীকরণ পরিকল্পনা কখনোই প্রতিরোধকে থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।’

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo