• বিনোদন

‎শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব

  • বিনোদন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মত আয়োজিত দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ শেষ হয়েছে।
‎
‎বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নন্দনমঞ্চে উৎসবের সমাপনী দিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন), জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, যুগ্মসচিব মোহাঃ হারুন-অর-রশীদ, একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন, ইতালি, ইন্দোনেশিয়া, লাটভিয়া, সুইজারল্যান্ড ও রাশিয়ার দূতাবাসের প্রতিনিধিগণ, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক-ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শীর্ষ নেতা, একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালকসহ কর্মকর্তারা।
‎
‎সাংস্কৃতিক পর্বের শুরুতে ৫০ জন শিল্পীর অংশগ্রহণে ঢাক-ঢোল বাদনের মাধ্যমে দ্বিতীয় দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয়। এরপর ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশন করেন স্পন্দন নৃত্যদলের শিল্পীরা। নৃত্য পরিচালনা করেন অনিক বোস।
‎
‎একক সংগীতে অনিমা রায় পরিবেশন করেন ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’, ‘ওই আসন তলে মাটির পরে’ ও ‘এবার তোর মরা গাঙ্গে বান এসেছে’। দেবলীনা সুর দোলা পরিবেশন করেন ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’, ‘তারে ধরি ধরি’, ‘হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না’ এবং ‘গৌরী এলো দেখে যা লো’।
‎
‎এছাড়াও প্রতিবেদনের সময় পর্যন্ত সাংস্কৃতিক উৎসবে গান পরিবেশনের জন্য প্রস্তুত ছিলেন জনপ্রিয় শিল্পী ঋতুরাজ এবং শিল্পী সিঁথি সাহা।
‎
‎উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবছরই প্রথমবারের মত ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষ্যে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজনও করা হয়।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo