• খেলাধুলা

হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসাবে দেখছেন জামাল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচ বাংলাদেশের। দুই ম্যাচ সামনে রেখে সোমবার জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। 

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এশিয়া কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসাবে দেখছেন। 

সোমবার সন্ধ্যায় টিম হোটেলে উপস্থিত সাংবাদিকদের জামাল ভূঁইয়া বলেন, ‘আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদের জিততে হবে। হংকং এখন সম্ভবত গ্রুপের শীর্ষে (সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে চার পয়েন্ট নিয়ে)। তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এ দুই ম্যাচ খেলতে আসছেন হামজা চৌধুরী ও শমিত সোম। থাকবেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও। হামজা আসবেন ৬ অক্টোবর, পরদিন শমিত। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ। ফিরতি ম্যাচ হংকংয়ে ১৪ অক্টোবর।

বাছাইপর্বে বাংলাদেশ এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঢাকায় ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo