• খেলাধুলা

হংকংয়ের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা কবে আসছেন হামজা-শমিত-ফাহামিদুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  এএফসি এশিয়া কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা রোববার ২৮ জনকে ক্যাম্পে ডেকেছেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুশীলন শুরু হবে। এ দুই ম্যাচ খেলতে আসছেন হামজা চৌধুরী ও শমিত সোম। থাকবেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও। 

হামজা আসবেন ৬ অক্টোবর, পরদিন শমিত। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ। ফিরতি ম্যাচ হংকংয়ে ১৪ অক্টোবর।

বাছাইপর্বে বাংলাদেশ এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঢাকায় ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে।

ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ফুটবলার

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর সজিব।

মধ্যমাঠ: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানী, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত সোম।

আক্রমণভাগ: শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, মো. শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল ও সুমন রেজা।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo