• আন্তর্জাতিক

হাসিনাকে মোদির ‘বাংলাদেশি বোন’ বলে কটাক্ষ ওয়াইসির

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিহার নির্বাচন ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ উত্তাপ ছড়াচ্ছে। আর ভারতের নির্বাচন মানেই এখন ‘অবৈধ বাংলাদেশি’ ইস্যুর ধুয়া তুলে ক্ষমতাসীন বিজেপির ভোট বাগানোর চেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন কৌশলের মোক্ষম জবাব দিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। খবর এনডিটিভির।

মোদির দাবি, বিহারে কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এ নিয়ে পুরনিয়ার এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য ‘জনসংখ্যাগত সংকট’ তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ওয়াইসি পাল্টা জবাবে বলেন, মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব।

ওয়াইসির এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা গত বছর পদত্যাগের পর দিল্লিতে বসবাস করছেন।

বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই বিতর্ক আরও জোরদার হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার কাজ চলছে, আর সেখানে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীরা বলছে, এটি ভোট কেটে দেওয়ার অজুহাত মাত্র।

রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু আপনি এতদিন কী করলেন? কেন্দ্রের ক্ষমতায় ১১ বছর, আর বিহারে আপনারাই ২০ বছর ধরে সরকারে আছেন।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo