• খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে কাদের নিয়ে খেলবে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। লিটন দাস চোটে পড়েছিলেন। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসানকে দেওয়া হয়েছিল বিশ্রাম। আজ ২৪ ঘণ্টার মাঝে আবারও কুড়ি কুড়ির লড়াইয়ে নামবে টাইগাররা। এবার বাঁচা-মরার ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে লিটন ব্রিগেডের সমীকরণ সোজা—হারাতে পারলে টিকবে আশা, হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের সামনে দল গঠনে বড় সমস্যায় পড়বে টাইগার টিম ম্যানেজমেন্ট। চোট, ব্যর্থতা এবং কম্বিনেশন—সব কিছুর বিচারে দলে আসতে পারে কয়েকটি পরিবর্তন।

ভারতের বিপক্ষে দলে আসা তানজিম হাসান ভালো করতে পারেননি। পারভেজ হোসেন ইমন রেখেছিলেন প্রভাব। ওপেনিংয়ে যে সমস্যা চলছে তা ইমন ও সাইফকে দিয়ে কাটিয়ে উঠতে চাইতে পারে বাংলাদেশ। তিন নম্বরের সমস্যা কেটে যাবে লিটন ফিট হয়ে ফিরলে।

টাইগার অধিনায়ক ভারতের বিপক্ষে ছিলেন না। আজও শঙ্কা আছে, তবে খেলার সম্ভাবনা প্রবল। লিটন না খেললে সেক্ষেত্রে বিকল্প ভাববে দল। মিডল অর্ডারের হতশ্রী দশা কাটাতে বদল আসতে পারে কয়েকটি। শামিম হোসেনের জায়গায় আসতে পারেন নুরুল হাসান সোহান। কিপিংয়ে ভারতের বিপক্ষে চাপে থাকা জাকেরকে হয়ত সোহানের মাধ্যমে বদল করা হবে। 

বোলিংয়েও বদল আসতে পারে। একাদশে তাসকিন আহমেদ ঢুকতে পারেন। মোস্তাফিজুর রহমানের সঙ্গী হতে পারেন তানজিম হাসান সাকিবও। অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন রিশাদ। স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন শেখ মাহেদী ও নাসুম আহমেদ।

তবে সেরা দল নিয়েই নামার কথা বলেছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী, ‘যখন শ্রীলঙ্কার বিপক্ষে হারলাম, তখনও বলেছিলাম এখনও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আছি। কালকের ম্যাচ ওদের (পাকিস্তান) জন্য, আমাদের জন্যও তা। আমরা ওইরকম সাহস নিয়েই খেলব ইনশাআল্লাহ। ফাইনালে ওঠার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন পাটোয়ারী/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo