• বিনোদন

হৃতিকের সঙ্গে বিয়ের বিষয়ে যা বললেন সাবা

  • বিনোদন

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক :  বলিউডের অন্যতম আলোচিত জুটি হৃতিক রোশান এবং সাবা আজাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটির বিয়ে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। এবার সেই গুঞ্জনে সরাসরি প্রতিক্রিয়া জানালেন সাবা আজাদ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাদের বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই।

সাক্ষাৎকারে সাবা বলেন, ‘আমার যখন ছয় বছর বয়স, তখন আমার বাবা-মা বলেছিলেন, ‘যদি তোমার মন না চায়, তাহলে তুমি বিয়ে করো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না। তাই জীবনে কখনো পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি।’

২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা। 

এরপর থেকেই তাদের ছুটি কাটানোর ছবি থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি— সবকিছুই যেন প্রমাণ করে তাদের ঘনিষ্ঠতা। হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদান এবং সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo