• খেলাধুলা

ভারতকে হারাতে ১ পরিবর্তন নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্ক :  এশিয়া কাপে ভারতের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে জিতলে ফাইনালের পথে এগিয়ে যাওয়া যাবে, তবে ফাইনাল নিশ্চিত হবে না। এমন সমীকরণ সামনে রেখেও ভারতকে হারাতে চায় কোচ ফিল সিমন্সের দল।

বিষয়টা তার কথা থেকেই স্পষ্ট। তিনি বলেছে, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। ভারতকে ভুল করতে বাধ্য করার চেষ্টা করব। এভাবেই আমরা ম্যাচ জিততে পারি।’

এই ম্যাচের আগে পাঁজরের ব্যথায় ভুগেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচের দুই দিন আগে অনুশীলনের সময় তিনি পাঁজরে ব্যথা অনুভব করেন। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি খেলতে পারবেন। তাই তাকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

দলের একমাত্র পরিবর্তন হতে পারে বোলিং আক্রমণে। শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুল ইসলাম ৪৯ রান খরচ করেছিলেন। তাই তার পরিবর্তে তরুণ তানজিম হাসানকে সুযোগ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়,  শামিম হোসেন, জাকের আলি, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo