• বিনোদন

ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ মাতানোর বিষয়ে যা বললেন জায়েদ খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক :  টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ মাতাবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। তবে এই নাচ শুধু দেখতে পারবেন নিউইয়র্কের বাঙালিরা। কারণ নিউইয়র্কের টাইমস স্কয়ারে বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান। 

দূর্গাপূজা উপলক্ষে নিউইয়র্কের হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজনটি করেন ম্যানহাটনের টাইমস স্কয়ারে। 

এবারেও থাকছে ভারত-বাংলাদেশের বাঙালিদের যৌথ আয়োজন। যেখানে আগামী ৪ অক্টোবর একসঙ্গে হাজির হবেন দুই বাংলার দুই তারকা।

এর আগেই জানা গেছে, এবারের আয়োজনে টাইমস স্কয়ারের দুর্গাপূজায় উপস্থিত থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা। এবার তার সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। নিউইয়র্কের টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এটিকে বলছে বিগ ব্রেকিং।

এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘খবরটি সত্য। প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরই মধ্যে তার সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। টাইমস স্কয়ারের আয়োজক কমিটি এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, এর মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি বলে জানান এ অভিনেতা।

জায়েদ খান বলেন, ‘এই খবরটি শোনার পর অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে সাগরিকা গানের নাচ আমরা করব। এবার নিউইয়র্কের পূজা হবে জমজমাট। আশা করি নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করতে পারবেন বলে জানান জায়েদ খান।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo