ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে চলন্ত ট্রেনকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির বেলুচিস্তানের স্পিজেন্ড এলাকায় পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে এ হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, বিস্ফোরণের পর ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি উল্টে যায়। ফলে যাত্রীরা হতাহতের শিকার হন। বিস্ফোরণের সময় ট্রেনটিতে প্রায় ২৭০ জন যাত্রী ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্রেনটি স্পিজেন্ড এলাকা অতিক্রম করার সময় রেললাইনে পুঁতে রাখা শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠায়।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতের কাজ দ্রুত শুরু হবে এবং নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
উল্লেখযোগ্যভাবে, ১০ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি দ্বিতীয় বিস্ফোরণ। এর আগে মঙ্গলবার ভোরে বেলুচিস্তানকে দেশটির অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী প্রধান ট্র্যাকের কাছে আরেকটি বিস্ফোরণ ঘটে। ওই সময় জাফর এক্সপ্রেস কোয়েটা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, ফলে নিরাপত্তার কারণে সাময়িকভাবে ট্রেনটির যাত্রা স্থগিত রাখা হয়।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)