• খেলাধুলা

পাকিস্তানের শাস্তি চান ভারতীয় তারকা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের চলতি আসরে প্রথম দেখা হয় ভারত-পাকিস্তানের। সেই ম্যাচে টসের পর এবং খেলা শেষে ইচ্ছে করেই পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেনি ভারতীয় ক্রিকেটাররা। 

হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি করে পাকিস্তাণ সংবাদ সম্মেলন বয়কট করে; এমনকি এশিয়া কাপ বয়কটের হুমকি দেয়। পরে অবশ্য পাইক্রফট ক্ষমা চাওয়ায় আরব আমিরাত ম্যাচে এক ঘণ্টা দেরিতে খেলতে নামে। 

হ্যান্ডশেকরে সেই বিতর্কের মাঝেই আজ দুবাইয়ে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে আবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের কোচ বা খেলোয়াড়দের একজনের দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ-পূর্ববর্তী সেই সংবাদ সম্মেলনে করেনি পাকিস্তান।  যে কারণে ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন, পাকিস্তান শাস্তি পাওয়ার মতো কাজ করেছে।

গাভাস্কার বলেন, ‘এমন সিদ্ধান্তের পেছনের ভাবনা কী সেটা আমি জানি না। তবে যতদূর জানি, সংবাদ সম্মেলন করা বাধ্যতামূলক। যদি দলগুলো সেটা না করে, আমি নিশ্চিত নই শাস্তি কী। তবে যদি কোনো শাস্তি থেকে থাকে, সেটা দেওয়া উচিৎ। বর্তমানে সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা ও বিভিন্ন তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে খোলামেলা যোগাযোগ রাখা এখনও অপরিহার্য। কোনো সূত্র বা গুঞ্জনের উপর নির্ভর না করে দলগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি সরাসরি জানানো সবসময়ই ভালো। হয়তো পাকিস্তান মনে করছে, তাদের কিছু জানানোর নেই। সত্যি বলতে, সেটা অবাক করার মতো নয়।’

গাভাস্কার আরও বলেন, ‘এই ধরণের টুর্নামেন্টের জন্য এসিসির একটি পরিচালনা কমিটি আছে। তারা সম্ভবত কী ঘটছে তা জানতে চাইবে। নিয়মে যদি সংবাদ সম্মেলনে যোগদান করা বাধ্যতামূলক করা হয়, তাহলে সম্ভবত সামনে যদি কোনো দল সেটা না করে তাহলে তাদের থেকে পয়েন্ট কাটা যেতে পারে। এটা সামনে এগিয়ে যাওয়ার একটি কার্যকর উপায় হতে পারে।’

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo