• খেলাধুলা

নিশাঙ্কাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাসকিন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান শ্রীলংকান দুই ওপেনার কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।

ইনিংসের প্রথম ওভারে ৮ রান খরচ করেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান খরচ করেন স্পিনার নাসুম আহমেদ। তৃতীয় ওভারে প্রথম তিন বলে তিন রান খরচ করা শরীফুল; পরের তিন বলে বাউন্ডরি হজম করেন।

তৃতীয় ওভারে ১৫ রান আদায় করে নেয় শ্রীলংকা। চতুর্থ ওভারে ৮ রান খরচ করেন নাসুম। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ওভারের শেষ বলে পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। সেই ওভারে তিনি ৮ রান খরচ করে এক উইকেট নেন। নিশাঙ্কার বিদায়ে ৫ ওভারের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৪৪ রান।

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

সর্বশেষ ম্যাচের দুজন বাদ দিয়ে শ্রীলংকার বিপক্ষে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। জয়ের লক্ষ্যে আজ পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়েছে বাংলাদেশ।

শ্রীলংকার একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগে। তিনি আমিরাত থেকে দেশে ফিরে বাবার শেষ যাত্রায় অংশ নেন। আজ সকালে আমিরাতে ফিরে রাতেই মাঠে নেমে পড়েছেন দুনিত ভেল্লালাগে।

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলংকা: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo