ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন । গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংঘাতপূর্ণ দারফুরের এল–ফাশের শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
শুক্রবার ফজরের নামাজের সময় ড্রোন আঘাত হানে ওই মসজিদে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশিরভাগ। এ ছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। এখনও চলছে উদ্ধার অভিযান।
এ ঘটনায় অভিযোগের তীর দেশটির প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দিকে। তবে এখনও দায় স্বীকার করেনি সংগঠনটি।
সুদানের দারফুরে দুই বছরের বেশি সময় ধরে চলছে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত। অঞ্চলটিতে সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি এল-ফাশের। শহরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে তারা
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)