• আন্তর্জাতিক

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী লিখলেন ‘গাজা জ্বলছে’

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসরাইল অবশেষে দীর্ঘদিনের হুমকি বাস্তবায়ন করে গাজা নগরে পূর্ণাঙ্গ স্থল আক্রমণ চালিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, গাজা জ্বলছে। আইডিএফ লৌহমুষ্টি দিয়ে সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানছে। আমাদের সেনারা সাহসিকতার সঙ্গে লড়ছে জিম্মিদের মুক্তি ও হামাসের পরাজয়ের শর্ত তৈরি করতে।

ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থল সেনারা গাজার প্রধান নগরে আরও গভীরে প্রবেশ করছে এবং আগামী দিনে সেনা সংখ্যা আরও বাড়ানো হবে। তাদের ধারণা, এখনো নগরে প্রায় তিন হাজার হামাস যোদ্ধা অবস্থান করছে।

এই আক্রমণের মাধ্যমে ইসরাইল সরকার ইউরোপীয় নেতাদের নিষেধাজ্ঞার হুমকি এবং নিজেদের সেনা কমান্ডারদের সতর্কবার্তা উপেক্ষা করেছে। অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন, এ ধরনের অভিযানে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে। তবে যুক্তরাষ্ট্র থেকে নীরব সমর্থন মিলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে ওয়াশিংটন এ পদক্ষেপে আপত্তি করছে না।

সর্বশেষ আন্তর্জাতিক উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন। তারা বলেছে, গাজায় ইসরাইল ‘গণহত্যা’ চালিয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তারা এ কাজে উসকানি দিয়েছেন।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত সপ্তাহে কাতারে হামাসের আলোচক দলের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়’ আখ্যা দিয়েছেন।

 

মন্তব্য (০)





image

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...

image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

  • company_logo