• বিনোদন

‎শাকিবের ভিডিওতে বুবলী-শেহজাদের খুনসুটি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ও পরিবার নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে থাকে। সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই তারকা দম্পতি।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার ফেসবুক পেজে মা-ছেলের খুনসুটি একটি রিল ভিডিও শেয়ার করেছেন শবনম বুবলী।

‎ভিডিওতে দেখা যায়, মা ও পুত্র একসঙ্গে খুনসুটি করছেন, আর ভিডিওটি করেছেন শাকিব খান নিজেই। ভিডিওতে ছেলে শেহজাদ খান বীর ক্যামেরার দিকে পোজ দিতে চেষ্টা করলেও, বাবা শাকিব ভিডিও করার সময় সে পুরোপুরি বুঝতে পারছে না। ভিডিওতে শাকিব খানকে না দেখা গেলেও তার কথা শোনা যায়। ছেলেকে সুপারস্টার বলে ডাক দেন শাকিব। 

‎ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে, কিন্তু স্যারের ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই। এই ভিডিওটি মুহূর্তের মধ্যে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।

‎প্রসঙ্গত, ২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব ও বুবলী। এরপর তাদের ঘরে এসেছে সন্তান শেহজাদ। যদিও বিবাহের খবর প্রকাশ্যে আসে অনেক পরে, সম্পর্কের ফাটলের খবরও দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে চর্চার বিষয় হয়ে আসে। তবে কিছুদিন ধরে দুই তারকাকে একসঙ্গে দেখে খুশি তাদের ভক্তরা।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo