ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক: আসন্ন বিসিবি নির্বাচনে কোনো গ্রুপিং নেই বলে জানিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুলবুল বলেন, আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না। যারা ইলেকশনে আসবে তারা সবাই একসাথে নির্বাচন করবে। উৎসব হবে একসাথে। আমি বিষয়টা এর মধ্যে দেখছি।
তিনি আরও জানান, পরিবেশ এখনো তৈরি হচ্ছে। এখনো কাউন্সিলরশিপ আসছে। ১৮ তারিখের পরে পুরো ব্যাপারটি চলে যাবে নির্বাচন কমিশনারদের হাতে। বোর্ডের সদস্যদের এই মুহূর্তে অনেক কাজ চলছে, সেই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও চলছে। আমরা মনোযোগ দিয়ে কাজ করছি যাতে নির্বাচন সফল ও সুষ্ঠু হয়।
এশিয়া কাপকে নিয়ে বুলবুল বলেন, দু’টো দুই ব্যাপার। কালকের ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমি বোর্ড সভাপতি হয়ে দল সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইছি না।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...
স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

মন্তব্য (০)