• বিনোদন

নব্বই দশকের সোনালি সংগীতের গল্পে বাপ্পা মজুমদার

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : গানের ভুবনে বাপ্পা মজুমদারের আবির্ভাব নব্বই দশকে। অনিন্দ্য গায়কী আর ভিন্ন ধাঁচের সুর সৃষ্টির মধ্য দিয়ে মনোযোগ কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর নন্দিত কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরীর সঙ্গে গড়ে তুলেছিলেন ব্যান্ড দলছুট। অভিনব পরিবেশনায় দলছুট ব্যান্ড নিয়ে আলাদাভাবে জায়গা করে নিয়েছিলেন শ্রোতা হৃদয়ে।

এরপর আর থেমে থাকার অবকাশ ছিল না এই শিল্পী ও সংগীত পরিচালকের। সংগীত ক্যারিয়ারের শুরুর সেই দিনগুলোর গল্পই এবার টিভি দর্শকদের শোনাবেন বাপ্পা মজুমদার।

 

মাছরাঙা টেলিভিশন আয়োজিত ‘নাইনটিজ মিউজিক স্টোরি’-তে থাকছে বাপ্পার জানা-অজানা গল্পের কথামালা।

অনুষ্ঠান আয়োজকদের কথায়, নব্বই দশকের সোনালি সংগীত অধ্যায়ের একজন রচয়িতা বাপ্পা মজুমদার। প্রয়াত সঞ্জীব চৌধুরীর সঙ্গে একাত্ম হয়ে নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘দলছুট’ ব্যান্ডের মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে দীপ্ত পদচারণা শুরু হয় তাঁর।

আজিজ সুপার মার্কেটের আড্ডায় সঞ্জীব চৌধুরীর সঙ্গে গানের ভাবনাগুলো শেয়ার করা, একেকটা গান তৈরিতে রাত ভোর হয়ে যাওয়া, গানের লিরিক ও সুর নিয়ে চুলচেরা বিশ্লেষণ, প্রথম রেকর্ডিংয়ের উত্তেজনা, কনসার্টের নানারকম অভিজ্ঞতা, ভক্তদের পাগলামি প্রায়শই নাড়া দিয়ে যায় স্মৃতির দরজায়। সেসব স্মৃতিকথা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে আসছেন জনপ্রিয় এই শিল্পী।

আজ রাত ১২টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।

মন্তব্য (০)





image

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ...

image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

৩

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৪

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৫

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

  • company_logo