• সমগ্র বাংলা

র‌্যাব-১৩ এর অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৩১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৩১ কেজি ৫৪ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎র‌্যাব জানায়, র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যান জব্দসহ আব্দুল মোতালেব ওরফে শান্ত (২৫), ইসরাফিল (২৭), আরিফ হাসান (১৮)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে ভোররাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামস্থ খিতিশ চন্দ্র রায় এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৩০ কেজি ৫৪ গ্রাম গাঁজা জব্দসহ খিতিশ চন্দ্র রায় (৪০) ও দ্বিপালী রাণী রায় (৩৮)কে গ্রেফতার করা হয়।

‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

  • company_logo