ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লে-অফে জায়গা করে নিল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। বৃহস্পতিবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল তারা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। শুরু থেকেই দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে সাকিবরা। জেডেন সিলস মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট নেন। পাকিস্তানি স্পিনার উসামা মির ছিলেন সমান কার্যকর। ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সাকিব আল হাসানও পান একটি উইকেট, খরচ করেন ২৮ রান। ইমাদ ওয়াসিমও একটি উইকেট শিকার করেন। গায়ানার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন শাই হোপ, আর কোয়েন্টিন স্যাম্পসন যোগ করেন ১৯। শেষ পর্যন্ত মাত্র ৯৯ রানে অলআউট হয় গায়ানা।
জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে অ্যান্টিগা। ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়। ব্যাট হাতে আজও ব্যর্থ হন সাকিব, ২ বলে করেন মাত্র ১ রান। তবে একপ্রান্ত আগলে রাখেন আমির জাঙ্গু। তার অপরাজিত ৫১ রানের দারুণ ইনিংসে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় অ্যান্টিগা ও নিশ্চিত করে সিপিএলের প্লে-অফ।
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...
স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...
স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...
স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

মন্তব্য (০)