• খেলাধুলা

সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। আজ বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে জয় লাভ করে বাংলাদেশ।

৭০-৮২ এই দশ মিনিটে বাংলাদেশ চার গোল আদায় করে। প্রায় ৩০ গজ দূর থেকে ডিফেন্ডারদের পেছনে ফেলে বেশ জোরালো শটে গোল দেন ফাহমিদুল। বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের এটা প্রথম গোল।

দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড আল আমিন। 

আট মিনিট পর মহসিন আহমেদ গোল করেন। এটাও লং বল থেকে। সিঙ্গাপুর ডিফেন্ডার বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। মহসিন বল রিসিভ করে কোনাকুনি শটে গোল করেন।

অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক শেখ মোরসালিন দলের হয়ে শেষ গোল করেন। ৮২ মিনিটে তিনি বক্সের উপর দারুণ শটে বাংলাদেশের বড় জয় সূচক গোলটি করেন। ইনজুরির টাইমে সিঙ্গাপুর এক গোল পরিশোধ করে।

ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত সিঙ্গাপুর দুর্দান্ত খেলেছিল। একাধিক গোলের সুযোগ মিস করেছে তারা। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কয়েকটি অসাধারণ সেভ করেছেন। 

দ্বিতীয়ার্ধে ফাহমদিুলকে নামানোর পরই খেলার চিত্র বদলে যায়। তিনিই দলকে গোলের পথ দেখান। ফাহমিদুল ও আল আমিনের গতি এবং স্কিলে সিঙ্গাপুর ডিফেন্স কুপোকাত হয়। মূলত এই দুই জনের কাছেই খেলার গতি হারিয়েছে সিঙ্গাপুর।

এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বিগত দুই আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। জয় তো দূরের কথা গোলও পায়নি। আজকের জয়টি অনেক দিন পর এসেছে।

বাফুফের প্রত্যাশা ছিল এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এএফসি’র মূল আসরে খেলবে। এজন্য প্রথমবারের মতো ২৩ দলকে বাহরাইনে পাঠিয়ে দুটি ম্যাচ খেলার ব্যবস্থা করেছিল। এত প্রস্ততির পরও বাংলাদেশ প্রথম দুই ম্যাচ ভালো পারফরম্যান্স করতে পারেনি। আজ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে খানিকটা স্বস্তি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo