• আন্তর্জাতিক

‎পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের অক্টোবরে ইশিবা জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তার নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর থেকেই নিজ দলের নেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।

‎দলীয় চাপের মুখে সাতদিন আগেও ইশিবার পদত্যাগের গুঞ্জন উঠেছিল। তবে তখন তিনি এমন খবর নাকচ করে দেন। ঠিক সপ্তাহখানিক পর তিনি পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছালেন।

‎জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় মুদ্রাস্ফীতি মোকাবিলার পাশাপাশি নিজের দল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইশিবা। কিন্তু এর কয়েক মাসের মাথায় সংসদের নিম্নকক্ষে এলডিপি ও তাদের জোট কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। আর জুলাইয়ে এলডিপি সংখ্যাগরিষ্ঠতা হারায় উচ্চকক্ষে।

‎আগামীকাল সোমবার এলডিপিতে বিশেষ নেতৃত্ব বাছাইয়ের কথা আছে। এর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইশিবা। আল জাজিরা জানিয়েছে, দলের ভেতর সম্ভাব্য বিভক্তি এড়াতেই ইশিবার পদত্যাগের এমন সিদ্ধান্ত।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo