• খেলাধুলা

‘শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার শুরু হবে এই টুর্নামেন্ট। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় দিয়ে প্রস্তুতি সেরেছেন লিটন দাসরা। তাসকিন আহমেদ জানালেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এশিয়া কাপে খেলবে।

টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলংকা সফরের পর ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা ডান-হাতি পেসার তাসকিন সবশেষ চার টি-টোয়েন্টিতে নিয়েছেন ১২ উইকেট।

শুক্রবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের সবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না।’ গ্রুপপর্বে হংকংয়ের সঙ্গে রয়েছে দুই শক্তিশালী দল শ্রীলংকা ও আফগানিস্তান।

তাসকিন বলেন, ‘টানা তিনটি সিরিজ জিতেছি আমরা। এই ধারা ধরে রাখতে পারলে, এশিয়া কাপে সবাই নিজের সেরাটা দিতে পারলে ইতিবাচক ফল পাব।’

নিজের জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে, এই জিনিসটা আমাকে দিয়েছেন। মানুষ আমাকে ভালোবাসেন। আমি ভাগ্যবান। এ কারণে আমার দায়বদ্ধতা বেড়ে যায়।’

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo