• খেলাধুলা

হামজা-শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ দল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ শনিবার কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে জায়গা হয়নি হামজা চৌধুরী ও কানাডাপ্রবাসী শমিত সোমের। ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামও আছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে।

সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান ও জাহিদ হাসান এবার সুযোগ পাননি। তারা অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে গেছেন ভিয়েতনামে। তবে নতুন করে জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেন ইনজুরিতে পড়ায় চার দিন আগে তাকে দলে ভেড়ান কোচ হাভিয়ের কাবরেরা।

আজ দুপুর দেড়টার ফ্লাইটে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে শেষ মুহূর্তে সময়সূচিতে পরিবর্তন আনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় উড়াল দেবে লাল-সবুজরা।

বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন

ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম

ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo