• প্রশাসন

‎রাস্তা বন্ধ করে চলাচল করা সেই জিএমপি কমিশনার প্রত্যাহার

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।
‎
‎সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে জিএমপি কমিশনারকে প্রত্যাহার নির্দেশ দেন।
‎
‎ওই আদেশে বলা হয়, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে তাকে সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশে বলা হয়েছে।
‎
‎সম্প্রতি একটি জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  
‎
‎প্রসঙ্গত, ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরিতে ফিরে আসেন এবং ডিআইজি পদে পদোন্নতি পান। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo