• খেলাধুলা

‎বসুন্ধরা কিংসকে ফিফার নিষেধাজ্ঞা

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে অন্যতম হলো বসুন্ধরা কিংস। কয়েকদিন আগেই আর্জেন্টাইন কোচ নিয়োগ দিয়েছে ক্লাবটি। এর মাঝেই সাবেক কোচ তিতের বেতন পরিশোধ না করায়, কিংসের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। 

‎সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। এতে আগামী ৩টি দলবদলে নতুন কোনো ফুটবলার অন্তর্ভুক্ত করতে পারবে না কিংস। দলবদলে নিষেধাজ্ঞা থাকলেও চলতি মৌসুম খেলতে বাধা নেই ক্লাবটির।

‎পেশাদারিত্বের কারণে ঘরোয়া ফুটবলে খুব দ্রুতই সবার নজর কেড়েছে ক্লাবটি। বসুন্ধরা কিংসই দেশের একমাত্র ক্লাব, যাদের রয়েছে নিজস্ব স্টেডিয়ামসহ আন্তর্জাতিকমানের ফ্যাসিলিটি। দেশ বিদেশের তারকা ফুটবলারসহ বিদেশি কোচও রয়েছে তাদের।

‎বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ৭ মৌসুমের ৫টি শিরোপাই জিতেছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তারা। তবে সময়ের সঙ্গে মুদ্রার উলটো পিঠ দেখতে শুরু করেছে কিংস সমর্থকরা। বেশ কদিন ধরেই ফুটবলে নেতিবাচক আলোচনায় বসুন্ধরা কিংস। 

‎সম্প্রতি জাতীয় দলের ফুটবলারদের ছাড়া নিয়ে গড়িমসি করে ক্লাবটি। তাই কিংসের ফুটবলারদের ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন হাভিয়ের কাবরেরা। এ ছাড়া গেল প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়ায় কোচ তিতেকে বরখাস্ত করে বসুন্ধরা। 

‎এরপর পাওনা অর্থ না পাওয়ায় ফিফায় অভিযোগ করেন রোমানিয়ান এই কোচ। তার অভিযোগের জবাবের জন্য বসুন্ধরা কিংসকে সময় বেঁধে দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সময় পেরিয়ে যাওয়ার পরও তিতের পাওনা পরিশোধ না করায়, এবার কিংসের দলবদলে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

‎দলবদলে নিষেধাজ্ঞা দেশের ফুটবলে নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশে মোট ৫টি নিষেধাজ্ঞার ঘটনা রয়েছে। যার মধ্যে ৩টি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এছাড়া দেশের আরেক ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স গত মৌসুমে এক বিদেশি ফুটবলারের অর্থ পরিশোধ না করায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞায় পড়েছিল।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo