• বিনোদন

ইডির সমন পেলেন অঙ্কুশ, কোন মামলায় জড়ালেন অভিনেতা?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : আইনি জটিলতায় পড়েছেন টালিউড অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা। বেআইনি বেটিংঅ্যাপ মামলায় নাম জড়ালো তার। অবৈধ অনলাইন বেটিংঅ্যাপের প্রচারের সঙ্গে জড়িয়ে অভিনেতা জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ। সেই সূত্রে এবার তাকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা— এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও এ বিষয়ে অভিনেতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্র জানায়, বেআইনি বেটিংঅ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও নেটপ্রভাবী। এর মধ্যে রয়েছেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডাসহ একাধিক তারকা। এবার সেই তালিকায় নতুন সংযোজন অঙ্কুশ হাজরা? এর আগে আর কোনো টালিউড তারকার নাম জড়ায়নি এ ঘটনায়। পূজার আগেই এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতাকে।

ওই অ্যাপগুলোর হয়ে প্রচার করার বিনিময়ে তারা আর্থিক সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তদন্তকারীদের সন্দেহ— এই বেআইনি বেটিংঅ্যাপগুলো অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। 

মন্তব্য (০)





image

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ...

image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

৩

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৪

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৫

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

  • company_logo