• খেলাধুলা

এবার ভুটানে থমকে গেল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ঠিক সুবিধা করতে পারল না বাংলাদেশ। ভারতের বিপক্ষে হারের পর এবার স্বাগতিক ভুটানের বিপক্ষে ড্র করেছে মেয়েরা। এর ফলে শিরোপার স্বপ্ন প্রায় শেষ হয় গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। আজ রাতের ম্যাচে নেপালকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত হবে ভারতের।

ভুটানের চাংলিমিথাংয়ে ম্যাচের ৬ মিনিটে বাংলাদেশ লিড নেয়। পূর্ণিমা মারমা বক্সের উপর জোরালো শটে গোল করেন। শুরুতে বাংলাদেশ এগিয়ে গিয়ে স্বাগতিক দলের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে। গত ম্যাচে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি আজ প্রথমার্ধেই জোড়া গোলের সুযোগ পেয়েছিলেন। তার একটি শট পোস্টে লেগে ফেরত আসে। আরেকবার ফিনিশই করতে পারেননি।

স্বাগতিক ভুটান প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা আনে। ভুটানি ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের দিকে এগুতে থাকেন। বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রাণী পোস্ট থেকে বেরিয়ে আসেন। তার পাশ দিয়ে বল জালে ঠেলেন ভুটানী ফরোয়ার্ড। এতে ১-১ সমতায় দুই দল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর বাংলাদেশ আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের একটি শট ক্রসবারে প্রতিহত হয়। সুরভী আকন্দ প্রীতি, মামনি চাকমা, থৈনু মারমাদের সব প্রচেষ্টা মুখ থুবড়ে পড়েছে। এতে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় অর্পিতা বিশ্বাসদের।

এই ড্রয়ের মধ্য দিয়ে প্রথমবার বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেল ভুটান।

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo