• আন্তর্জাতিক

এবার ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে ইরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

‎শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।

‎এক বিবৃতিতে রুবিও বলেন, ইরান পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত রয়েছে।

‎এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এই কথা স্মরণ করেন রুবিও। তার ভাষ্য, ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটিকে আরও জোরদার করে।’

‎তিনি বলেন, আমি ইরানি নেতাদের আহ্বান জানাই যেন তারা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়—যাতে দেশটি কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। শান্তির পথে হাঁটে এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।

‎ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোয় ২০১৫ সালের চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo