• লিড নিউজ
  • প্রশাসন

‎ডিএমপি'র ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
‎
‎বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এই পদায়ন করা হয়।
‎
‎জানা যায়, শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের একজন সদস্য। এর আগে, তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। সাড়ে চার মাস ধরে ডিবিপ্রধানের পদটি শূন্য ছিল। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়েছিল। এরপর থেকে একজন যুগ্ম-কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে ছিলেন।
‎
‎শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করে পেশাগত জীবন শুরু করেন।
‎
‎কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo