• বিনোদন

‘আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের বিষয়গুলো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ করার প্রয়োজন মনে করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি বিবাহিত, সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নেই।’

২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন অপু। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর সেই খবর প্রকাশ্যে আনেন তিনি। তবে এর কিছুদিন পরেই ভাঙন ধরে শাকিব-অপুর সংসারে, যা শেষমেশ বিচ্ছেদে গড়ায়। পরবর্তীতে শাকিব বিয়ে করেন নায়িকা শবনম বুবলীকে।

তবে বিচ্ছেদের পরও ছেলে জয়কে ঘিরে অপু ও শাকিব আবারও কাছাকাছি আসতে শুরু করেন। একসঙ্গে ঘুরতেও দেখা গেছে তাদের, এমনকি যুক্তরাষ্ট্রেও ছেলেকে নিয়ে সময় কাটিয়েছেন এই দুই তারকা। এরই মধ্যে শাকিব ও বুবলীর সম্পর্কে দূরত্ব তৈরি হলে শাকিব-অপুর সম্পর্ক নতুন করে আলোচনায় আসে।

বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবের প্রতি ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন অপু। এমনকি শাকিবের পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে তাকে। ফলে আবারও প্রশ্ন উঠেছে— শাকিব-অপুর সম্পর্ক কোথায় দাঁড়িয়ে?

এই প্রসঙ্গেই অপু বলেন, ‘ফেসবুকের মাধ্যমে যদি সংসার প্রমাণ করতে হয়, তাহলে তো বিয়েরই দরকার নেই। আমি বিবাহিত, এখানে কারও বিশ্বাস-অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। আমার সময় নেই কাউকে বোঝাতে যাওয়ার।’

শাকিব খানের সঙ্গে বর্তমান সংসার জীবন নিয়ে প্রশ্ন করা হলে অপু সরাসরি কোনো উত্তর দেননি। তিনি জানান, পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগত রাখতে চান। উদাহরণ টেনে বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান। তার ব্যক্তিগত জীবনের কতটুকুই বা আপনি জানেন? তিনি যা প্রয়োজন মনে করেছেন, শুধু সেটুকুই জানিয়েছেন। আমারও একই অবস্থান। আমি সীমার বাইরে দর্শককে কিছু জানাতে চাই না।’

অপু বিশ্বাসের এ মন্তব্যের পর আবারও নতুন করে গুঞ্জন ছড়িয়েছে তার ব্যক্তিগত জীবনের বর্তমান সমীকরণ নিয়ে।

 

মন্তব্য (০)





image

চঞ্চল চৌধুরী রোমান্টিক দৃশ্যে কেমন বললেন নাবিলা!

বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকা...

image

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...

image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

  • company_logo