ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের শুরু হবে হকি এশিয়া কাপ। নিরাপত্তার শঙ্কা দেখিয়ে পাকিস্তান সিরিজ থেকে সরে দাঁড়ানোই এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালেই আসরটিতে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল।
এই আসরকে সামনে রেখে ১৪ দিনের প্রস্তুতি নিতে পেরেছে বাংলাদেশ। তবে অল্প অনুশীলনেও এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আশাবাদী প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব।
তিনি বলেন, ছেলেরা শেষ ১৪ দিনে সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই কিছু ভালো করতে পারবে।
আগামী বুধবার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দুই কোয়ার্টারের একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে কাজাখস্তানের বিপক্ষে। এশিয়া কাপে লাল-সবুজের দল পড়েছে পুল ‘বি’-তে। বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে।
১৯৮২ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের প্রতিটি আসরেই বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি সোহানুর রহমান -পুষ্কর খিসারা। তবে তৃতীয় অবস্থানে থাকায় পাকিস্তানের অনুপস্থিতিতে জায়গা পেয়েছে বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ব...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...

মন্তব্য (০)