• সমগ্র বাংলা

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধি :  সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শেষ হলো খুলনায়। রবিবার (২৩ আগস্ট) সকালে মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশীয় প্রজাতির মাছ শুধু খাবারের চাহিদাই মেটায় না, এগুলো আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই দেশীয় মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও জানান, দক্ষিণাঞ্চল মাছ চাষের উর্বর অঞ্চল; এখান থেকে প্রতিবছর দেশের মোট চিংড়ির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ রপ্তানি হয়, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তারা বলেন, অভয়াশ্রম কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সরকার মৎস্য খাতের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্য সপ্তাহের কার্যক্রম সাধারণ জনগণকে সচেতন করে তুললে এ খাত আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিপুল কুমার বসাক, মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মো. জাহিদুল হাসান, মৎস্য খামারি শেখ রেজানুল ইসলাম প্রমুখ।

সপ্তাহব্যাপী কার্যক্রমের মূল্যায়ন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মাছচাষি ও মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo