• বিনোদন

শাহরুখের যে অভ্যাসে বিরক্ত ইরানি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বোমান ইরানি বলিউডে বহুমুখী প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম। তার অভিনয়ের নৈপুণ্যে যেমন দর্শকরা মুগ্ধ, ঠিক তেমনি ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতাও তাকে করে তুলেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি হিউমন্স অব বম্বের এক সাক্ষাৎকারে ‘হ্যাপি নিউ ইয়ার’—এ শাহরুখ খানের সহশিল্পী হিসেবে অভিনয় করা এ অভিনেতা জানিয়েছেন বাদশাহর সঙ্গে তার বন্ধুত্বের নানা অজানা কথা।

বোমান ইরানি বলেন, শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতাও সবসময় আনন্দের। কাজের সময় কোনো সমস্যাই আমাদের জন্য ভয়ংকর মনে হয় না। আমরা জানি, একসঙ্গে থাকলে সব সামলে নিতে পারব।

এ অভিনেতা বলেন, শাহরুখ খানের হৃদয় অসাধারণ বড় এবং তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে সবার জন্য।

তার ভাষায়, শাহরুখের সেটে থাকতে দারুণ লাগে। তিনি মানুষের সঙ্গ পছন্দ করেন, সিনেমা বানাতে ভালোবাসেন। তার বাড়িতে সবসময় স্ন্যাক্স রাখা থাকে, যে কেউ আসুক, খেয়ে বেরিয়ে যায়। যে কোনো সময় কল করলে তিনি বলেন, ‘হ্যাঁ, আসুন।’ আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে শাহরুখের নাম অবশ্যই থাকবে। 

বাদশাহ একটি অভ্যাসে বিরক্ত বোমান ইরানি মুচকি হেসে বলেন, খাবারের ব্যাপারে শাহরুখ ভয়ংকর একঘেয়ে। শুধু তন্দুরি চিকেন। এটা ছাড়া আর কোনো খাবারে আগ্রহ নেই। বাইরে ঘুরতে গেলে খাওয়ার কোনো কথা নেই। সবাই খেতে ব্যস্ত, আর শাহরুখ কথায় মগ্ন। খাবার ঠান্ডা হয়ে গেলেও তার কিছু যায় আসে না বলে জানান বোমান ইরানি।

উল্লেখ্য, কিং খানকে শিগগিরই দেখা যাবে ‘কিং’ সিনেমায়। আগামী ২০২৬ সালে মুক্তি পেতে চলা এ সিনেমায় মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাদশাহ। সম্প্রতি ছেলে আরিয়ানের ওয়েব সিরিজের লঞ্চ ইভেন্টেও হাজির ছিলেন বলিউড বাদশাহ।

 

মন্তব্য (০)





image

চঞ্চল চৌধুরী রোমান্টিক দৃশ্যে কেমন বললেন নাবিলা!

বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকা...

image

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...

image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

  • company_logo