• সমগ্র বাংলা

পঞ্চগড়ে সমাজ পরিবর্তনে ৩ শতাধিক শিক্ষার্থীদেরকে নিয়ে সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে তরুণদের নেতৃত্বে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষে এবং আগামীর বাংলাদেশে ন্যায়বিচার, অধিকার এবং সংস্কারের জন্য ভবিষ্যতে যুবসমাজের করণীয় শীর্ষক দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ধ্রুবতারা এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি জেলার পাঁচ উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৩ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত কন্ঠ  জাতীয় সংগীত পরিবেশন করা হয়।  অনুষ্ঠানে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা, দ্বায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ৫টি গুরুত্বপূর্ণ সেশনের আয়োজন করা হয়। প্রতিটি সেশনেই উঠে আসে তরুণদের নেতৃত্বে পরিবর্তনের বাস্তবসম্মত ভাবনা, উদ্যোগ, আগামীর করণীয়।

তরুণদের নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা ও যুবসমাজের সৃজনশীলতা বিকাশে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

এসময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মূখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, গণ অধিকার পরিষদের পঞ্চগড়ের প্রতিনিধি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo