• খেলাধুলা

‎বাংলাদেশের প্রস্তুতি এশিয়া কাপের, নেদারল্যান্ডসের চোখ বিশ্বকাপে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এশিয়া কাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলংকায়। বাংলাদেশের কন্ডিশনে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় নেদারল্যান্ডস। ২৭ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। বাংলাদেশ ক্রিকেট দল ২০ আগস্ট সিলেটে অনুশীলন শুরু করেছে।

‎এখন পর্যন্ত বাংলাদেশ ও নেদারল্যান্ডস পাঁচটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ চারটিতে ও ডাচরা একটিতে জিতেছে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ আট উইকেটে জয় পেলেও এরপর আর কখনোই সেভাবে স্বস্তি দেয়নি ডাচরা। লড়াই করে জিততে হয়েছে বাংলাদেশকে। নেদারল্যান্ডসকে তাই ছোট করে দেখছে না স্বাগতিকরা। ভালো মানের উইকেটে প্রস্তুতির জন্য বাংলাদেশ বেছে নিয়েছে সিলেটকে।

‎সবশেষ দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতলেও সেটাকে আদর্শ প্রস্তুতি হিসাবে দেখছে না টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের আগে বাংলাদেশ দল ফিটনেস, স্কিল, পাওয়ার হিটিং, মনস্তাত্ত্বিক-সব ধরনের অনুশীলন সেরে নিচ্ছে। সিলেটে বৃষ্টির কারণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অনুশীলন। তবে প্রস্তুতির সঙ্গে বেশ মজাও করছেন ক্রিকেটাররা।

‎এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের আগে বেশ ভালো প্রস্তুতি হবে বলে আশাবাদী নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুক। বিশেষ করে বাংলাদেশের ভরা গ্যালারির সামনে খেলা দারুণ এক অভিজ্ঞতা হবে ডাচ ক্রিকেটারদের, এমনটাই ধারণা কুকের। কাল তিনি এক ভিডিওবার্তায় বলেন, ‘বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর থেকেই আমরা ভালো প্রস্তুতির সুযোগ খুঁজছিলাম। উপমহাদেশের পরিবেশে, একটি পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলা, প্রচুর দর্শক এবং মিডিয়ার আকর্ষণ-এসব আমাদের জন্য একটা বড় সুযোগ। এ ধরনের অভিজ্ঞতা আমাদের খুব বেশি হয় না। তাই, ভবিষ্যতের প্রস্তুতির জন্য এই সিরিজটা দারুণ কাজে দেবে।’

‎তিনি বলেন, ‘আমাদের দলের কয়েকজন খেলোয়াড় এর আগেও এশিয়ায়, বিশেষ করে ভারতে, বিভিন্ন বিশ্বকাপে খেলেছে। তাই পরিবেশটা তাদের কাছে কিছুটা পরিচিত। তবে, কয়েকজনের জন্য এটা নতুন অভিজ্ঞতা হবে। বাংলাদেশ একটা অসাধারণ জায়গা। আমি নিজে সেখানে অনেক সময় কাটিয়েছি, সেখানকার উত্তেজনা, দর্শক এবং খেলার প্রতি মানুষের আবেগ সত্যিই অবিশ্বাস্য। আমি নিশ্চিত, ছেলেরা সুযোগটা পুরোপুরি উপভোগ করবে।’ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ আগস্ট। বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo