• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে বিএনপির কর্মী সম্মেলনে নাসির-ঝুনু গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও অপর মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থকেরা সম্মেলনে যোগ দিতে চাইলে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত ১০ জন আহত হন এবং কিছু সময়ের জন্য সম্মেলন পণ্ড হয়ে যায়।

পরে ঝুনু সমর্থকেরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে মিছিল করেন। সংঘর্ষে আহতদের মধ্যে ঝুনু সমর্থক সাবেক সহ-সভাপতি আকবর আলী শেখ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা খায়রুল শেখসহ কয়েকজন রয়েছেন। অপরদিকে নাসিরুল ইসলাম সমর্থকদের মধ্যেও ফরিদুল ইসলামসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

 ফরিদপুরের মধুখালী থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে বিএনপির কর্মী সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo