• খেলাধুলা

দারুণ শুরুর পর ভারতে হোঁচট বাংলাদেশের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হোঁচট খেয়েছে মেয়েরা। শুক্রবার চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রতিবেশিদের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচে মাহবুবুর রহমান লিটুর শিষ্যদের শুরুটা মন্দ হয়নি। তবে বাংলাদেশ যেখানে হেলায় সুযোগ হারিয়েছে, সেখানে ভারত ঠিকই নিজেদের সুযোগ কাজে লাগিয়েছে।

১৪ মিনিটে সতীর্থের বল ধরে আক্রমণে ওঠা পার্ল ফার্নান্দেজকে আটকাতে পারেননি বাংলাদেশের কোনো ডিফেন্ডার। এক ছুটে বক্সে ঢুকে ভারতের এই ফরোয়ার্ডের শট গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়ায়।

৩৬ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নারে আলপি আক্তারের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ভুটান ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে এ সময় হতাশা প্রকাশ করতে দেখা যায়।

বিরতির পর ভারত ব্যবধান দ্বিগুণ করে। ৭৬ মিনিটে কর্নার থেকে আলিশার ভাসিয়ে দেওয়া বলে বদলি খেলোয়াড় বনিফিলিয়া সুল্লাই ডান পা বাড়িয়ে দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন। এরপর বাংলাদেশ চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি। আসরের তৃতীয় ম্যাচে ২৪ আগস্ট নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo