• খেলাধুলা

‎বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জয়ের পর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উৎসব করেছিলেন বিরাট কোহলিরা। তাদের শিরোপা উৎসবকে কেন্দ্র করে সেদিন পদদলিত হয়ে প্রাণ হারান ১১ বেঙ্গালুরু-ভক্ত। এরপর থেকেই সে মাঠে খেলাধুলা একপ্রকার ব্রাত্য।

‎এবার বেঙ্গালুরুর ওই মাঠ থেকে সরে গেল নারী বিশ্বকাপের ম্যাচও। বিশ্বকাপের সেমিফাইনাল, বাংলাদেশ-ভারত লড়াইসহ চারটি ম্যাচ হওয়ার কথা ছিল চিন্নাস্বামীতে। সবগুলো ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

‎মেগা টুর্নামেন্টটিতে পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকার কলম্বোতে। তারা ফাইনালে না উঠলে সে ম্যাচটিও বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল। এখন সেই ম্যাচও পাতিল স্টেডিয়ামে নেওয়া হয়েছে।

‎৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলংকার উদ্বোধনী ম্যাচ ছাড়াও ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ও ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।

‎তবে পরিবর্তিত সূচিতে উদ্বোধনী ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নাভি মুম্বাইয়ের বদলে গুয়াহাটিতে হবে। এ ছাড়া ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলংকা গুয়াহাটিতে খেলার কথা ছিল। সেটি সরিয়ে নেওয়া হয়েছে কলম্বোতে।

‎নাভি মুম্বাইয়ে হবে গ্রুপপর্বের দুটি ম্যাচ– ২৩ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে নারী বিশ্বকাপের ত্রয়োদশ আসর।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo